Posts

নিয়োগ দিবে ডিপিডিসি

Image
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) দুই পদে কর্মকর্তা নিয়োগ দেবে। এ সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে দুই পদে ২৯ কর্মকর্তা নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। যেসব পদে নিয়োগ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) বা অ্যাকাউনট্যান্ট। পদ সংখ্যা:  ১৯টি বেতন:  ৩৯ হাজার টাকা। এ ছাড়া কোম্পানির অন্যান্য সুবিধা পাবেন এ পদের কর্মকর্তারা। যোগ্যতা:  কমার্স/ ফিন্যান্স/ অ্যাকাউন্টিংয়ে স্নাতক বা এমবিএ ডিগ্রি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি):  পদসংখ্যা: ১০টি। যোগ্যতা: কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স বা টেলিকমিউনিকেশন/ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন: ৩৯ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য সুবিধা। আবেদনের শেষ তারিখ:  ২০১৯ সালের ২৪ জুনের মধ্যে অনলাইনে ডিপিডিসির ( www.dpdc.org.bd ) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

নতুনদের নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

Image
আইএফআইসি ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম ম্যানেজমেন্ট ট্রেইনি, ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স। যোগ্যতা যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর স্নাতকে প্রথম বিভাগ থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে। বেতন স্কেল বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আবেদন করা যাবে আগামী ২২ মে, ২০১৯ পর্যন্ত। সূত্র : বিডিজবস

৩৭৪ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

Image
৩৭৪ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে  প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর অধীনে নিম্নোক্ত পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ছয়টি পদে মোট তিনশত চুহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। পদের নাম অফিস সহকারী, ড্রাইভার, অফিস সহায়ক, ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর এবং একাউন্ট্যান্ট। পদসংখ্যা ছয়টি পদে মোট ৩৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একাউন্ট্যান্ট পদের জন্য হিসাববিজ্ঞান/ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক পাস এবং অন্য সব পদের জন্য  যেকোনো বিষয়ে স্নাতক সহ উচ্চমাধ্যমিক / মাধ্যমিক / অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। কিছু কিছু পদের জন্য এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে।সঙ্গে কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতন ...

পল্লী বিদ্যুতে ২০০০ জনবল নিয়োগ

Image
পল্লী বিদ্যুতে ২০০০ জনবল নিয়োগ জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বাপবিবো)। ‘লাইন ক্রু লেভেল-১’ পদে ২০০০ জনকে নিয়োগ দেয়া হবে। বিদ্যুৎ অফিসে কাজের আগ্রহ থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহীদের আগামী ২৩ এপ্রিল নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতিতে উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদনের যোগ্যতা মাধ্যমিক (এসএসসি) ও সমমান পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। শারীরিক যোগ্যতা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি, স্ফিত ৩২ ইঞ্চি থাকতে হবে। এ ছাড়া সুস্বাস্থ্যের অধিকারী এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। বয়স ১ এপ্রিল ২০১৯ তারিখে ১৮-২২ বছর। বিশেষ ক্ষেত্রে ২৫ বছর গ্রহণযোগ্য। আবেদন যেভাবে করবেন: Advertisements:  🎓🎓Daily Necessary English Word🎓🎓 📖English to বাংলা 💓সহজে ইংরেজি শিখার যুগান্তকারী পদ্ধতি 💓Share করুন💓 👇👇নিচে ক্লিক করে ডাউনলোড করুন👇👇 Word Book English to Bangla  👈👈👈এখানে ক্লিক করুন আগ্রহী...

ক্যারিয়ার গড়ুন কমিউনিটি ব্যাংকে

Image
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘বোর্ড সেক্রেটেরিয়েট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। পদের নাম বোর্ড সেক্রেটেরিয়েট অফিসার (পিও/এসপিও)। যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, বাণিজ্য, ইংরেজি বা এই জাতীয় কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল বেতন আলোচনা সাপেক্ষে।  আবেদনের পদ্ধতি প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আবেদন করা যাবে ১৮ এপ্রিল, ২০১৯ পর্যন্ত।

নিয়োগ দেবে সিটি ব্যাংক

Image
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘সেলস ম্যানেজার/ সিনিয়র সেলস ম্যানেজার, অ্যামেক্স, কার্ডস’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন। পদের নাম সেলস ম্যানেজার/ সিনিয়র সেলস ম্যানেজার, অ্যামেক্স, কার্ডস যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। জটিল বিষয়ের সহজে সমাধানের দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে উদ্যোক্তা মানসিকতার হতে হবে। পদটির জন্য অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বেতন বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের প্রক্রিয়া প্রার্থীরা ( https://career.thecitybank.com ) এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আবেদন করার শেষ তারিখ ১৪ এপ্রিল, ২০১৯।

৩৯৪ জনকে নিয়োগ দেবে মিনিস্টার হাইটেক পার্ক

Image
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাইটেক পার্ক। কোম্পানিটির পাঁচটি বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারেন। পদের নাম সেফটি অ্যান্ড ফায়ার অফিসার, অপারেটর/ সহকারী অপারেটর, টেকনিশিয়ান (মেকানিক্যাল)/ ইলেকট্রিক্যাল (পিএলসি), অ্যাসসেম্বলার/ সহকারী অ্যাসসেম্বলার  এবং সিকিউরিটি। পদসংখ্যা এসব পদে মোট ৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় বা ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে স্নাতক, সমমান বা ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ আরএসি/ ইলেকট্রিক্যালসহ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। কিছু কিছু পদে আবেদনের জন্য প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম এক-দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।  মাইক্রোসফট অফিসে জ্ঞান থাকতে হবে। প্রার্থীর আবেদনের বয়সসীমা ন্যূনতম ২৮ থেকে অনূর্ধ্ব ৪০ বছর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে। বেতন ও সুবিধাদি বেতন আলোচনা সাপেক্ষে। Advertisements:  🎓🎓Daily Necessary English Word🎓🎓 📖English to বাংলা 💓সহজে ইংরেজি শিখার য...