৩৯৪ জনকে নিয়োগ দেবে মিনিস্টার হাইটেক পার্ক



নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাইটেক পার্ক। কোম্পানিটির পাঁচটি বিভাগে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারেন।


পদের নাম
সেফটি অ্যান্ড ফায়ার অফিসার, অপারেটর/ সহকারী অপারেটর, টেকনিশিয়ান (মেকানিক্যাল)/ ইলেকট্রিক্যাল (পিএলসি), অ্যাসসেম্বলার/ সহকারী অ্যাসসেম্বলার  এবং সিকিউরিটি।



পদসংখ্যা
এসব পদে মোট ৩৯৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় বা ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে স্নাতক, সমমান বা ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ আরএসি/ ইলেকট্রিক্যালসহ উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। কিছু কিছু পদে আবেদনের জন্য প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম এক-দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।  মাইক্রোসফট অফিসে জ্ঞান থাকতে হবে। প্রার্থীর আবেদনের বয়সসীমা ন্যূনতম ২৮ থেকে অনূর্ধ্ব ৪০ বছর পর্যন্ত। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

বেতন ও সুবিধাদি
বেতন আলোচনা সাপেক্ষে।
Advertisements:
 🎓🎓Daily Necessary English Word🎓🎓
📖English to বাংলা
💓সহজে ইংরেজি শিখার যুগান্তকারী পদ্ধতি
💓Share করুন💓
👇👇নিচে ক্লিক করে ডাউনলোড করুন👇👇

Word Book English to Bangla 👈👈👈এখানে ক্লিক করুন

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার জন্য নিম্নোক্ত ঠিকানায় উপস্থিত হতে হবে।

ঠিকানা : মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড, ৩৩৭ নারায়ণপুর, পোঃ কাশিগঞ্জ, থানাঃ ত্রিশাল, জেলা ময়মনসিংহ।
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা ২ থেকে ১৫ এপ্রিল, ২০১৯ পর্যন্ত সময়ে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।
সূত্র : আমাদের সময়, ১ এপ্রিল, ২০১৯

Comments

Popular posts from this blog

নতুনদের নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ক্যারিয়ার গড়ুন প্রিমিয়ার ব্যাংকে