Posts

Showing posts from May, 2019

নিয়োগ দিবে ডিপিডিসি

Image
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) দুই পদে কর্মকর্তা নিয়োগ দেবে। এ সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে দুই পদে ২৯ কর্মকর্তা নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। যেসব পদে নিয়োগ: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) বা অ্যাকাউনট্যান্ট। পদ সংখ্যা:  ১৯টি বেতন:  ৩৯ হাজার টাকা। এ ছাড়া কোম্পানির অন্যান্য সুবিধা পাবেন এ পদের কর্মকর্তারা। যোগ্যতা:  কমার্স/ ফিন্যান্স/ অ্যাকাউন্টিংয়ে স্নাতক বা এমবিএ ডিগ্রি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি):  পদসংখ্যা: ১০টি। যোগ্যতা: কম্পিউটার বা কম্পিউটার সায়েন্স বা টেলিকমিউনিকেশন/ডেটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। বেতন: ৩৯ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য সুবিধা। আবেদনের শেষ তারিখ:  ২০১৯ সালের ২৪ জুনের মধ্যে অনলাইনে ডিপিডিসির ( www.dpdc.org.bd ) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

নতুনদের নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

Image
আইএফআইসি ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম ম্যানেজমেন্ট ট্রেইনি, ল অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স। যোগ্যতা যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীর স্নাতকে প্রথম বিভাগ থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার আগ্রহ থাকতে হবে। বেতন স্কেল বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের পদ্ধতি আগ্রহী প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আবেদন করা যাবে আগামী ২২ মে, ২০১৯ পর্যন্ত। সূত্র : বিডিজবস

৩৭৪ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর

Image
৩৭৪ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে  প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর অধীনে নিম্নোক্ত পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে ছয়টি পদে মোট তিনশত চুহাত্তর জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। পদের নাম অফিস সহকারী, ড্রাইভার, অফিস সহায়ক, ব্যক্তিগত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর এবং একাউন্ট্যান্ট। পদসংখ্যা ছয়টি পদে মোট ৩৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে একাউন্ট্যান্ট পদের জন্য হিসাববিজ্ঞান/ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক পাস এবং অন্য সব পদের জন্য  যেকোনো বিষয়ে স্নাতক সহ উচ্চমাধ্যমিক / মাধ্যমিক / অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। কিছু কিছু পদের জন্য এক থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে।সঙ্গে কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। বেতন ...