নিয়োগ দেবে সিটি ব্যাংক




নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘সেলস ম্যানেজার/ সিনিয়র সেলস ম্যানেজার, অ্যামেক্স, কার্ডস’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম
সেলস ম্যানেজার/ সিনিয়র সেলস ম্যানেজার, অ্যামেক্স, কার্ডস

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা প্রয়োজন। জটিল বিষয়ের সহজে সমাধানের দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে উদ্যোক্তা মানসিকতার হতে হবে। পদটির জন্য অনূর্ধ্ব ৩০ বছর বয়সী প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

বেতন
বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা (https://career.thecitybank.com) এই ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ
আবেদন করার শেষ তারিখ ১৪ এপ্রিল, ২০১৯।

Comments

Popular posts from this blog

নতুনদের নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক

পুলিশের এসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ক্যারিয়ার গড়ুন প্রিমিয়ার ব্যাংকে