নিয়োগ দেবে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। আটটি পদে সর্বমোট ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
বৈজ্ঞানিক কর্মকর্তা, সহকারী পরিচালক, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ট্রাকচালক, সহকারী ম্যাশন ও অফিস সহায়ক।
পদ সংখ্যা
মোট ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উদ্ভিদবিজ্ঞান/প্রাণিবিজ্ঞান/মৃত্তিকাবিজ্ঞান/জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, হিসাব বিজ্ঞান, অর্থনীতি পাসসহ উচ্চমাধ্যমিক/মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক থেকে তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল
বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে (http://biri.teletalk.com.bd) অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯টায় এবং শেষ সময় ২৪ মার্চ, ২০১৯ বিকেল ৫টা।
সূত্র : ইত্তেফাক, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯।
বৈজ্ঞানিক কর্মকর্তা, সহকারী পরিচালক, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ট্রাকচালক, সহকারী ম্যাশন ও অফিস সহায়ক।

Comments
Post a Comment